আজ (শনিবার, ২৬ জুলাই) সকালে জেলার শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর সামনে ঢাকা-পাবনা মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপি এ কর্মসূচিটি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ নয় বছর অতিবাহিত হলেও স্থায়ী ক্যাম্পাস পায়নি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। ভাড়া ভবনে কোনো রকমে একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড চললেও বিশ্ববিদ্যালয়ের সুবিধা পাচ্ছে না শিক্ষার্থীরা। নেই কোনো আবাসিক হল, নেই কোনো খেলার মাঠ।
তারা বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে ৫১৯ কোটি টাকা প্রকল্প অনুমোদন দেওয়া হলেও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন দেওয়া হচ্ছে না। আগামী ২৭ জুলাইয়ের একনেক মিটিংয়ে প্রকল্পটি অনুমোদন না দেওয়া হলে কঠোর কর্মসূচি পালন করা হবে।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৬ জুলাই জাতীয় সংসদে পাশ হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আইন। তারপর থেকে প্রতিবছরের এ দিনটি বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে উদযাপন করা হয়।




 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)
