Recent event

শেরপুরে বন্য হাতির মৃত্যু

মৃত  বন্য হাতি
মৃত বন্য হাতি | ছবি: এখন টিভি
1

শেরপুরের নালিতাবাড়ীতে এক বন্য হাতির মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ৫ জুলাই) ভোর ৫ টায় উপজেলার দাওধারা কাটাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত হাতিটি একটি পুরুষ হাতি। যার বয়স আনুমানিক ১৫ থেকে ২০ বছর।

বন বিভাগ সূত্রে জানা যায়, আজ (শনিবার, ৫ জুলাই) ভোরে নালিতাবাড়ী উপজেলার দাওধারা কাটাবাড়ি এলাকায় একটি বন্য হাতির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানায়। খবর পেয়ে জীববৈচিত্র্য ও সংরক্ষণ বিভাগ এবং বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে হাতিটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। তিনি জানান, হাতিটির মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়নাতদন্ত করা হবে। এরপর নিয়ম অনুযায়ী হাতিটিকে মাটি চাপা দেওয়া হবে এবং বন বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

ইএ