আজ (সোমবার, ১৯ মে) দুপুরে নাটোরের বড়াইগ্রামের আটঘড়িয়া স্লুইচ গেট পরিদর্শন ও অংশীজনের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পানি সম্পদ উপদেষ্টা বলেন, ‘দেশে সাড়ে দশ হাজার ইটভাটা রয়েছে। এর মধ্যে ৬ হাজারই অবৈধ। কিন্তু লোকবল স্বল্পতায় সব জেলায় একসাথে অভিযান চালানো সম্ভব হয়নি। তাই আমরা জেলা ধরে ধরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু করেছি। এ ছাড়া প্রাথমিক ভাবে আমরা ঢাকাকে নো ব্রিকস জোন হিসেবে ঘোষণা করতে চাই।’
আরো পড়ুন:
এসময় পরিদর্শনে উপদেষ্টার একান্ত সচিব আবু নইম মোহাম্মদ মারুফ খান, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ সচিব মোবাশ্বেরুল ইসলাম, রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোখলেসুর রহমানসহ অন্যান্যরা।

; Prince Abdul Malik and Pengiran Raabatul Adawiyyah (right)-320x167.webp)



