Recent event

হবিগঞ্জে যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষ, আহত ৩০

যাত্রী ওঠানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ
যাত্রী ওঠানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ | ছবি: এখন টিভি
0

হবিগঞ্জে ব্যাটারিচালিত টমটম অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পাঁচ পুলিশসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ (সোমবার, ১২ মে) বেলা ১টা থেকে ২টা পর্যন্ত শহরের শায়েস্তানগর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ব্যাটারিচালিত টমটম অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বহুলা ও শায়েস্তানগর এলাকার দুই চালকের মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে দুই এলাকাবাসীর লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাব উদ্দিন শাহীন জানান, টমটমে যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এএইচ