Recent event

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঝড় বাতাসে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ | Ekhon tv
0

প্রচণ্ড ঝড়ো বাতাসের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সকল ধরনের ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

আজ (বৃহস্পতিবার, ১০ এপ্রিল) বিকাল সাড়ে ৪টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের এজিএম আবদুস সালাম।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, বিকাল চারটার দিকে ঘাট এলাকায় দমকা হাওয়াসহ প্রচণ্ড ঝড়ো বাতাস শুরু হয়। এতে ফেরি চলাচলে নিরাপত্তা ঝুঁকি দেখা দেয়।

যাত্রী এবং যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়।

এজিএম আবদুস সালাম বলেন, ঝড় বাতাসের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে বিকাল সাড়ে ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলেই পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

এ নৌরুটে ছোট বড় ১৭টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

এসএইচ