Recent event

নরসিংদীতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

0

তাঁত বোর্ড থেকে বস্ত্র অধিদপ্তরে অধীনে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজের পাঠদানের কার্যক্রমের দাবি জানিয়ে আসছিল শিক্ষার্থীরা। সরকার সেটিকে আমলে না নিয়ে ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রমে বন্ধের সিদ্ধান্তে সড়ক অবরোধ করেছে কলেজের শিক্ষার্থীরা। এতে বন্ধ রয়েছে ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল।

আজ (মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২ টা থেকে সাহেপ্রতাপে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরে নরসিংদীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরের অধীনে নিয়ে পাঠদানের দাবি জানিয়ে আসছেন তারা।

সরকার সেটিকে আমলে না নিয়ে বরং নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রমকে বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে। পাশাপাশি এই কলেজের শিক্ষার্থীদের টাঙ্গাইলের কালিহাতি ইঞ্জিনিয়ারিং কলেজে স্থানান্তরে পরিকল্পনা করেছে যেটি শিক্ষার্থীদের জন্য অপমানজনক।

সেই সাথে বন্ধ হয়ে যাবে এই কলেজটি, যা শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নেবে না। বর্তমানে নেয়া সিদ্ধান্ত বাতিল করে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে তাঁত বোর্ড থেকে পরিবর্তন করে বস্ত্র অধিদপ্তরের অধিভুক্ত করে পরিচালনা করতে হবে।

ঘটনাস্থলে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কলিম উল্লাহ, নরসিংদী সদর থানার ওসি এমদাদুল হকসহ অন্যরা উপস্থিত আছেন।

সেজু