
ব্র্যাক ইউনিভার্সিটি ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ব্র্যাক ইউনিভার্সিটির নবনির্বাচিত ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। এ কমিটি ২০২৬ সাল থেকে শুরু করে ২০২৮ সাল পর্যন্ত দুই বছরের জন্য সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে।

ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় দেশজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি
দেশে একের পর এক ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। দ্রুত নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা।

সমন্বয়ক মাহফুজকে 'মাস্টারমাইন্ড' হিসেবে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস
জাতিসংঘের মতো বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিঁয়াজো কমিটির সমন্বয়ক মো. মাহফুজ আলমকে (মাহফুজ আব্দুল্লাহ) কোটা সংস্কার আন্দোলন ও গণঅভ্যুত্থানের 'নেপথ্য কারিগর' বা 'মাস্টারমাইন্ড' হিসেবে পরিচয় করিয়ে দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মাহফুজ বর্তমানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি হিসেবে দায়িত্ব পালন করছেন। গতকাল (মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের 'ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডারস স্টেজ' অনুষ্ঠানে ড. ইউনূস সমন্বয়ক মাহফুজসহ আরো দুই তরুণের পরিচয়পর্বের পাশাপাশি তাদের ভূমিকা তুলে ধরেন।

বৃষ্টি উপেক্ষা করে ব্র্যাক ও ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের গণমিছিল
বৃষ্টি উপেক্ষা করে গণমিছিল করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আজ ( শুক্রবার, ২ আগস্ট) সকালে ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে থেকে এই গণমিছিল শুরু করে শিক্ষার্থীরা।

যুক্তরাষ্ট্র দূতাবাসের আয়োজনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নারী উদ্যোক্তা মেলা
তরুণ উদ্যমী নারী উদ্যোক্তাদের সমর্থন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের প্রচার এবং স্থানীয় নারী ব্যবসায়ীদের সুযোগ করে দিতে যুক্তরাষ্ট্র দূতাবাস আয়োজন করেছে নারী উদ্যোক্তা মেলা। ২ দিনের এই মেলায় সিলেট, খাগড়াছড়ি, গাইবান্ধা, চট্টগ্রাম ও ঢাকা থেকে ৩৫ জন নারী উদ্যোক্তা অংশ নিচ্ছেন।