এই অফারের প্রথম সপ্তাহে সৌভাগ্যবান এক লাখ টাকা বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করেছে হারল্যান স্টোর কর্তৃপক্ষ। তিনি গত ৯ মে খুলনার ক্লে রোডের হারল্যান স্টোর থেকে কেনাকাটা করেন। কেনাকাটার পরিমাণ এক হাজার টাকা অতিক্রম করায় তিনি স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে নগদ এক লাখ টাকা পুরস্কার জিতে নেন।
১২ মে অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর রুকাইয়া জাহান চমক খুলনার ক্লে রোড হারল্যান স্টোরে উপস্থিত থেকে বিজয়ীর হাতে এক লাখ টাকার পুরস্কার তুলে দেন। এসময় হারল্যান স্টোরের ন্যাশনাল সেলস ম্যানেজার ওয়ালী উল্যাহ খানসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এক লাখ টাকা জিতে আনন্দে উচ্ছ্বসিত হয়ে জাবের আলী বলেন, ‘আমি একজন দক্ষিণ কোরিয়া প্রবাসী। বিদেশে থাকা অবস্থায় হারল্যান স্টোরের নাম অনেক শুনেছি। দেশে এসে পরিবারের জন্য ঈদের শপিং করতে এসেছি। এক হাজার টাকার বেশি কেনাকাটা করায় কুপনের মাধ্যমে আমি এক লাখ টাকা জিতেছি। আমি এত আনন্দিত যে ভাষায় প্রকাশ করতে পারবো না। ধন্যবাদ হারল্যান স্টোর!’
অভিনেত্রী রুকাইয়া জাহান চমক বলেন, ‘এটা সত্যিই একটি দারুণ উদ্যোগ। বিশেষ করে হারল্যানের মতো অথেনটিক কসমেটিক রিটেইল চেইন যখন এমন অফার দেয় সেই প্রাপ্তি আরও দ্বিগুণ হয়ে যায়। ভেজালের ভিড়ে অথেনটিক কসমেটিক সবার কাছে প্রাপ্তি নিশ্চিতে হারল্যানে অবদান অনস্বীকার্য।’
হারল্যান স্টোরের হেড অব বিজনেস মো. মাসুদ আহমেদ বলেন, ‘গত রোজার ঈদের গোল্ড সেট জিতে নেয়ার ক্যাম্পেইনের সফলতার ধারাবাহিকতায় এবারের ঈদুল আজহাতেও আমরা “ঈদের খুশি লাখ টাকায় আরও বেশি” ক্যাম্পেইন নিয়ে এসেছি, যেখানে গ্রাহকরা লাখ টাকা জেতার সুযোগের পাশাপাশি নিশ্চিত গিফট ভাউচার পাবেন। এই ক্যাম্পেইনের প্রথম বিজয়ীকে অভিনন্দন জানাই। হারল্যান স্টোর থেকে অথেনটিক পণ্য ক্রয় করে আপনারাও এমন পুরস্কার জিতে নিতে পারবেন।’
হারল্যান সংশ্লিষ্টরা জানান, এভাবে প্রতি সপ্তাহে একজন সৌভাগ্যবান বিজয়ী সেলিব্রিটিদের হাত থেকে এক লাখ টাকার পুরস্কার বুঝে নেবেন। এই ক্যাম্পেইনে হারল্যান স্টোর থেকে মাত্র এক হাজার টাকার কালার কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য কিনলেই স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে এক লাখ টাকার নগদ পুরস্কার জিতে নেওয়ার সুযোগ দিচ্ছে এই রিটেইল চেইনটি।
১৫০টিরও বেশি শাখা নিয়ে দেশের সবচেয়ে বড় অথেনটিক কসমেটিকস রিটেইল চেইন হারল্যান স্টোর প্রতিষ্ঠা করেছে রিমার্ক এইচবি। রিমার্ক এইচবি একটি যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান, যা আন্তর্জাতিক মানের পণ্য নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশে নকল ও ভেজাল পণ্য প্রতিরোধে কাজ করছে।
উন্নত প্রযুক্তি ও শক্তিশালী বাজারজাতকরণের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের প্রসাধনী ও এফএমসিজি খাতে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটি হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, বেবি কেয়ার ও কালার কসমেটিকস পণ্য উৎপাদন ও বাজারজাত করছে।





