ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫

ঢাকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি)
ঢাকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি) | ছবি: এখন টিভি
0

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৫ জনকে গ্রেপ্তার কর হয়েছে। একই সময়ে ৬২ টি মামলা দায়ের করা হয়েছে। আজ (সোমবার, ২ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেল এ তথ্য দেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ১৭ জন, লালবাগ বিভাগ ৪০ জন, ওয়ারী বিভাগ ৩৪ জন, মতিঝিল বিভাগ ৩৬ জন, তেজগাঁও বিভাগ ৫৯ জন, মিরপুর বিভাগ ১৪৭ জন, গুলশান বিভাগ ৪৩ জন, উত্তরা বিভাগ ২০ জন, ডিবি ৬ জন ও এসআরইউ ৩ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানকালে ৫৯৯২ পিস ইয়াবা ট্যাবলেট, ৪১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ২২ পুরিয়া হেরোইন, ৪টি মোবাইল, বিভিন্ন কোম্পানীর ৩১১২ টি সিম কার্ড, ১টি ট্রাক, ১টি চাবি, ১টি বাস, ২৬টি সিলিং ফ্যান, একজন ভিকটিম এবং নগদ ৫৭ হাজার ৬৮৫ টাকা উদ্ধার করা হয়।

গতকাল (রোববার, ১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জেআর