অল্প সময়ের আয়োজনেই উঠে এসেছে এক লাখ পাউন্ডের বেশি অর্থ। যা ব্যয় করা হবে জীবন বাঁচাতে জরুরি চিকিৎসার প্রয়োজনে থাকা শিশুদের সরিয়ে নিতে।
আয়োজনটি সফল করতে যারা অংশ নিয়েছেন, অনুদান দিয়েছেন এবং নানাভাবে সহযোগিতা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উদ্যোক্তা। বিশেষ ধন্যবাদ জানিয়েছেন নুজুম স্পোর্টসকে। এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে দীর্ঘ সময় ধরে নিরলস কাজ করেছে প্রতিষ্ঠানটি।
সংগ্রহ করা অর্থ তুলে দেওয়া হবে 'চিলড্রেন নট নাম্বার্স' নামের সংস্থার হাতে। গাজার মাটিতে থেকেই শিশুদের জরুরি সহায়তা দিয়ে যাচ্ছে তারা। ভয়াবহ মানবিক সংকটের মধ্যে থাকা অনেক শিশুর জন্য উন্নত চিকিৎসার উদ্দেশ্যে অন্যত্র সরিয়ে নেওয়াই এখন বেঁচে থাকার একমাত্র আশা।





