দুর্ঘটনার পর রাজধানী মাদ্রিদের সঙ্গে দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া অঞ্চলের উচ্চগতির রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ রয়েছে। দেশটির তোলেদো প্রদেশের উরদার কাছে মাদ্রিদ থেকে সেভিলেগামী রেলপথে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফের একটি দ্রুতগতির ট্রেন দাঁড়িয়ে থাকা আরেকটি দ্রুতগতির ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। মুহূর্তেই ট্রেনের কয়েকটি বগি ছিটকে পড়ে যায়। দুটি ট্রেনে ৫০০ বেশি যাত্রী ছিলো।
এদিকে, মর্মান্তিক এই ট্রেন দুর্ঘটনায় সরকারের অবহেলাকে দায়ী করে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের পদত্যাগের দাবিতে বিক্ষোভে নেমেছে কট্টর ডানপন্থী গোষ্ঠীগুলো। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।





