আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টায় শাস্তির মুখে বার্সেলোনা

জুলিয়ান আলভারেজ
জুলিয়ান আলভারেজ | ছবি: সংগৃহীত
0

আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টায় শাস্তি পেয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। পরবর্তীতে মাদ্রিদের ক্লাবটির অভিযোগের পরিপ্রেক্ষিতে কাতালান ক্লাবটিকে ৬০২ ইউরো জরিমানা করে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন।

আলভারেজের সঙ্গে অ্যাতলেতিকো মাদ্রিদের চুক্তির মেয়াদ ২০৩০ সালের জুন পর্যন্ত। তাকে দলে নিতে আগ্রহী অন্য ক্লাবগুলোর জন্য দলবদলের বিষয়টি এখনো চুক্তি ও সংশ্লিষ্ট নিয়মের ওপর নির্ভরশীল।

এর আগে ২০১৯ সালে ফরাসি ফরোয়ার্ড আঁতোয়ান গ্রিজম্যানকে দলে নেয়ার ঘটনায় একই ধরনের অভিযোগের মুখে পড়ে বার্সেলোনা। সে সময় ঘটনার নিষ্পত্তিতে বার্সেলোনাকে ৩০০ ইউরো দিতে হয়।

জেআর