সরকারের সমালোচনার কারণে গ্রেপ্তার মানবাধিকার লঙ্ঘন: আখতার

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন | ছবি: এখন টিভি
0

সরকারের সমালোচনার কারণে গ্রেপ্তার মানবাধিকার লঙ্ঘন বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। আজ (বুধবার, ২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনার দায়ে গ্রেপ্তারের শিকার ময়মনসিংহের নারী উদ্যোক্তা সাথী আক্তারের মুক্তির দাবিতে শাহবাগে জাতীয় নারী শক্তি আয়োজিত মানববন্ধনে এমন মন্তব্য করেন তিনি।

আখতার বলেন, ‘যেখানে সাথী আক্তারকে নিরাপত্তা দেয়ার কথা সেখানে পুলিশ বাহিনী তাকে গ্রেপ্তার করেছে। সরকার চায় তাদের সুরে বিরোধীদল কথা বলবে।’

তিনি আরও বলেন, ‘সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে ৩০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে যা মানবাধিকারের লঙ্ঘন।’ এসময় নারীশক্তির নেতৃরা বলেন, ক্ষমতায় টিকে থাকতে নারীদের গ্রেপ্তার করছে সরকার।

হাসিনার ফ্যাসিবাদের দিকে চলে যাচ্ছে বর্তমান সরকার এমন মন্তব্য করে তারা বলেন, ‘মানুষের মুখ বন্ধ করতে গ্রেপ্তার, জামিন নামঞ্জুর, সাইবার সুরক্ষা আইনসহ বিভিন্ন পন্থা অবলম্বন করছে।’ এসময় অনতিবিলম্বে সাথী আকতার, আশরাফুল ইসলাম স্বপনসহ বন্দিদের মুক্তি এবং ক্ষতিপূরণের দাবি জানানো হয়।

এএইচ