নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

নারায়ণগঞ্জে সড়ক অবরোধ
নারায়ণগঞ্জে সড়ক অবরোধ | ছবি: এখন টিভি
5

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিতালী মার্কেটের বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন মার্কেটের ব্যবসায়ীরা। আজ (রোববার, ২৫ অক্টোবর) দুপুরে এ কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা। এসময় তারা সাইনবোর্ড এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাষাড়া মুখি লেনে যান চলাচল বন্ধ করে দেন।

পুলিশ জানায়, রোববার দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পরে সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ হাসপাতালের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পৌঁছায়।

দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভকারীরা সড়কটির সাইনবোর্ড-চাষাঢ়া লিংক রোডে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই এলাকায় যান চলাচলে বন্ধ হয় এবং যানজটের সৃষ্টি হয়।

আরও পড়ুন:

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেয়। এসময় স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের আশ্বাস দেয়া হয়।

পরে দুপুর সোয়া ১টায় বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করে ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর ওই এলাকার যান চলাচল স্বাভাবিক হয়।

এসএইচ