বন্দর আব্বাসে মার্কিন ড্রোন ভূপাতিত করলো ইরান, মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের শঙ্কা

ইরানের দক্ষিণাঞ্চলের বন্দরনগরী বন্দর আব্বাস
ইরানের দক্ষিণাঞ্চলের বন্দরনগরী বন্দর আব্বাস | ছবি: আরব নিউজ
0

মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের তীব্র আশঙ্কার মধ্যে দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসের আকাশে একটি ড্রোন ভূপাতিত করেছে ইরানের সামরিক বাহিনী। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ভূপাতিত ড্রোনটি যুক্তরাষ্ট্রে তৈরি এলইউসিএএস মডেলের একটি চালকবিহীন নজরদারি ড্রোন।

এদিকে গতকাল (শনিবার, ২৪ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যেকোনো সময় এমনকি আগামীকালের মধ্যেই ইরানে বিমান হামলা চালাতে পারে অথবা তেহরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে পারে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, আরব সাগরে অবস্থানরত রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন স্ট্রাইক গ্রুপের যুদ্ধবিমানগুলোকে ইরানে সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

এএম