আটককৃত ব্যক্তিরা হলেন ঝিনাইগাতী উপজেলার গোমরা গ্রামের বাসিন্দা মৃত হফুর আলীর ছেলে মো. সুলতান মাহমুদ (৩৮), এবং কালো গাজীর ছেলে মিস্টার আলী (৩৬)।
বিজিবি জানায়, ঝিনাইগাতী উপজেলার জামতলা কলোনি এলাকায় চোরাকারবারিরা অভিনব কৌশল অবলম্বন করে ভারতীয় মদ পাচারের চেষ্টা করছিল।
এমন গোপন সংবাদের ভিত্তিতে ৩৯ বিজিবির একটি বিশেষ টহল দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ৫০ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করে বিজিবি। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৭৫ হাজার টাকা।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ জানান, এ ঘটনায় থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। আটককৃত দুজন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত দিয়ে যেকোনো ধরণের চোরাচালানি মালামাল পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতে এ কঠোর নজরদারি ও দায়িত্ব পালন অব্যাহত থাকবে।





