সৌদিসহ বিভিন্ন দেশে দণ্ডপ্রাপ্তদের শাস্তি মওকুফের চেষ্টা করছে সরকার: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ | ছবি : এখন টিভি
0

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, সৌদিসহ বিভিন্ন দেশে দণ্ডপ্রাপ্তদের আইনি প্রক্রিয়ায় শাস্তি মওকুফের চেষ্টা করছে সরকার। আজ (শুক্রবার, ২১ অক্টোবর) কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মদের পরিবারকে মরদেহ হস্তান্তর শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘গত ছয় মাসে মধ্যপ্রাচ্যের যুদ্ধে নিহত ১১ বাংলাদেশির মরদেহ দেশে আনা হয়েছে। বাকিদের ফিরিয়ে আনার কাজ চলছে।’

নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মদের পরিবারের উদ্দেশে তিনি বলেন, ‘নিহত শাহেদ আহম্মদের পরিবারকে দ্রুত সরকারি অনুদান পৌঁছে দেয়া হবে।’

এছাড়াও শিরশ্ছেদ হওয়া বাংলাদেশিদের বিষয়ে তিনি জানান, সৌদি আরব রায়ের কপি দিলেই বিস্তারিত বলা যাবে। সৌদিসহ বিভিন্ন দেশে দণ্ডপ্রাপ্তদের আইনি প্রক্রিয়ায় শাস্তি মওকুফের চেষ্টা করছে সরকার বলেও জানান তিনি।

এসময় তিনি আরও বলেন, ‘সৌদি আরবে প্রবাসীদের ভিসা নবায়ন ও কর্মসংস্থান নিয়ে কাজ করছে সরকার।’

এফএস