টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ; একই পরিবারের ৩ জন দগ্ধ

ঢাকার জাতীয় বার্ণ ইনস্টিটিউট
ঢাকার জাতীয় বার্ণ ইনস্টিটিউট | ছবি: সংগৃহীত
0

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় গ্যাস লিকেজ থেকে হওয়া বিস্ফোরণে একই পরিবারের তিনজন সদস্য দগ্ধ হয়েছেন।

আজ (বুধবার, ২১ অক্টোবর) ভোর ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ তিনজন হলেন লালচান (৬০), তানিশা (১৬) এবং নাছিমা (৫০)।

জাতীয় বার্ণ ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘দগ্ধদের তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। গ্যাস লিকেজের সূত্রপাত কীভাবে হল, তা খতিয়ে দেখা হচ্ছে এবং বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

লালচানের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে, তানিশার পুড়েছে ৮৬ শতাংশ আর নাছিমার শরীরের ৮৫ শতাংশ পুড়ে গেছে বলেও জানান তিনি।

এফএস