ফিফার কাছে জবাব চায় উয়েফা, দুই সপ্তাহের আল্টিমেটাম

ফিফা ও উয়েফার প্রেসিডেন্ট
ফিফা ও উয়েফার প্রেসিডেন্ট | ছবি: সংগৃহীত
0

ফিফা বাণিজ্যিক চুক্তিসহ বেশ কয়েকটি বিতর্কিত বিষয়ে পরিষ্কার করার জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে ২ সপ্তাহ সময় বেধে দিয়েছে উয়েফা।

গেলো বৃহস্প্রতিবার জুরিখে বসা ফিফা কাউন্সিলের সভায় বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব নিয়ে বিতর্কিত পরিকল্পনার জন্য দুঃখ প্রকাশ করে ফিফা সভাপতি। তবে কীভাবে পরিকল্পনা হয় সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি ফিফা প্রধান।

যে কারণে এবার নির্ধারিত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ নথি প্রকাশসহ ফিফা বাণিজ্যিক চুক্তিসহ বেশ কয়েকটি বিতর্কিত বিষয়ে লিখিত ব্যাখা চেয়েছে উয়েফা। ফিফাকে দেয়া উয়েফা মহাসচিব থিওদোর থিওদোরিদিসের আট পৃষ্ঠার চিঠিতে উল্লেখ করা হয় ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ প্রকল্পে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা, বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের খেলোয়াড় বালোগুণের নিষেধাজ্ঞা স্থগিতের বিষয়টি।

তবে ২ নভেম্বরের মধ্যে জবাব না দিলে কি ধরনের পদক্ষেপ নেবে উয়েফা সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি চিঠিতে।

এফএস