আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) সকাল আনুমানিক সোয়া ১০টায় ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি এলাকায় মার্কাস মসজিদসংলগ্ন মো. ইব্রাহিমের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গোডাউনের পাশেই আব্দুস সাত্তার নামে এক ব্যক্তির একটি নতুন গোডাউনে ওয়েল্ডিংয়ের কাজ চলছিলো। এসময় সৃষ্ট আগুনের ফুলকি ছিটকে ইব্রাহিমের ঝুট ও পলিথিনের গোডাউনে পড়ে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, এ ঘটনায় গোডাউনটিতে থাকা প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়।
এদিকে গোডাউনের মালিক ইব্রাহিম জানান, আগামীকাল তার গোডাউনের মালামাল ডেলিভারি দেয়ার কথা ছিলো।





