চোখে স্বপ্ন, মনে আত্মবিশ্বাস ফিফা অনূর্ধ্ব-১৫ ওয়ার্ল্ড কাপ অ্যান্ড ফেস্টিভ্যালকে ঘিরে প্রস্তুত বাংলাদেশের কিশোর ফুটবলাররা। এবার আন্তর্জাতিক ফুটবলে নিজেদের সামর্থ্য প্রমাণের মিশন।
জুলাইয়ের ২০ তারিখ থেকে শুরু হয় যুবাদের প্রস্তুতি। দীর্ঘদিন শামসুল হুদা স্টেডিয়ামে অনুশীলন করে নিজেদের ঝালিয়ে নিয়েছে দল। হেডকোচ আকবর হোসেন জানান, দলের লক্ষ্য প্রতিযোগিতায় ভালো করে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেয়া।
আরও পড়ুন:
২৪ অক্টোবর ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের অভিযান। এরপর পর্তুগাল, ইন্দোনেশিয়া, বুরুন্ডি ও ফিজির মুখোমুখি হবে দল। সূচিতে অল্প সময়ের ব্যবধানে একাধিক ম্যাচ শারীরিক সক্ষমতা আর মানসিক দৃঢ়তারও পরীক্ষা। তবু নিজেদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত কিশোররা।
উপহারের বুট, কঠোর অনুশীলন, আর বুকভরা স্বপ্ন— সবকিছু সঙ্গে নিয়েই আজারবাইজান যাচ্ছে বাংলাদেশ। লক্ষ্য শুধু অংশগ্রহণ নয়, আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সামর্থ্যের জানান দেয়া।




