গ্রামীণ কল্যাণের কর পরিশোধের আদেশ বহাল, স্থগিত ‘দ্রুত পরিশোধের নির্দেশ’

হাইকোর্ট
হাইকোর্ট | ছবি: এখন টিভি
0

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর ‘দ্রুত পরিশোধ করতে হবে’ হাইকোর্টের নির্দেশনার এই অংশটুকু স্থগিত করেছেন চেম্বার আদালত। তবে কর পরিশোধের মূল আদেশ স্থগিত করেননি আদালত।

হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে গ্রামীণ কল্যাণ লিভ টু আপিল করলে আজ (রোববার, ১৮ অক্টোবর) চেম্বার আদালতে সেটির শুনানি হয়।

আরও পড়ুন:

শুনানি শেষে দ্রুত অর্থ আদায়ের নির্দেশনার অংশটুকু স্থগিত করা হয়। একইসঙ্গে আগামী ১৩ ডিসেম্বর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে মামলাটির পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন আদালত।

শুনানির পর গ্রামীণ কল্যাণের আইনজীবী ব্রিফিংয়ে দাবি করেন, একই বিষয়ে দু’বার কর চাওয়া হচ্ছে, যা আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তি হবে।

এসএস