সরাইল রিজিয়নে ৯৫৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

বিজিবির প্রেস ব্রিফিং
বিজিবির প্রেস ব্রিফিং | ছবি: এখন টিভি
0

বিজিবি সরাইল রিজিয়নের আওতাধীন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৯৫৭ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি। চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার এবং মাদক পাচারের অভিযোগে ৩৩৩ জনকে আটক করা হয়েছে।

আজ (রোববার, ১৮ অক্টোবর) দুপুরে ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবির আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম।

তিনি জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

এফএস