আলোচিত তিন হত্যা মামলার দ্রুত শুনানির জন্য বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল | ছবি: সংগৃহীত
0

নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন, মেজর সিনহা হত্যা ও আবরার ফাহাদ হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির জন্য বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

দীর্ঘদিন ধরেই এ মামলাগুলো হাইকোর্টের রায়ের পর আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। অবকাশকালীন ছুটির পর আদালত খুললেই দ্রুত শুনানি হবে বলে জানায় অ্যাটর্নি জেনারেল।

এর আগে, ২০১৭ সালের ২২ আগস্ট নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার হাইকোর্টের রায় ঘোষণা করা হয়। রায়ে বিচারিক আদালতের দেয়া ২৬ জনের মধ্যে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।

২০২৫ সালের ২ জুন সিনহা হত্যা মামলায় টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাস এবং বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন হাইকোর্ট।

এছাড়া ২০২৫ সালের ১৬ই মার্চ আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের দেয়া ২০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট।

এফএস