পুলিশ জানায়, ওয়াহিদুজ্জামান শামিম হত্যা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী। তিনি দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের গোলাম রসুলের ছেলে।
গতকাল (শনিবার, ১৭ অক্টোবর) রাতে কালিগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকেই তাকে গ্রেপ্তারে তৎপর ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ ঘটনায় দেবহাটা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে গত মঙ্গলবার ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে।





