সরকারকে বিপদে ফেলতেই নির্দিষ্ট গোষ্ঠী শ্রমিক অসন্তোষ তৈরি করছে: কর্মসংস্থান মন্ত্রী

প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী
প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী | ছবি: সংগৃহীত
0

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সরকারকে বিপদে ফেলতেই নির্দিষ্ট একটি গোষ্ঠী শ্রমিক অসন্তোষ তৈরি করছে। আজ (শনিবার, ১৭ অক্টোবর) বিকেলে সিলেটের জৈন্তাপুরের চিকনাগুলের হবিবনগর চা বাগানের শ্রমিকদের মধ্যে পূজার উপহার সামগ্রি বিতরণ শেষে তিনি এ কথা জানান।

আরিফুল হক চৌধুরী বলেন, ‘বর্তমান সরকার শ্রমিকবান্ধব তাই সময়ের দেড় মাস আগেই মজুরি বোর্ড গঠন করেছে। ভবিষ্যতেই শ্রমিকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য সরকার তাদের পাশে থাকবে।’

তাছাড়া সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপুজা যাতে নিরবিচ্ছিন্ন ভাবে অনুষ্ঠিত হয় সেজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ সরকার সম্প্রীতিতে বিশ্বাসী।’ অনুষ্ঠান শেষে মন্ত্রী সরকারের দেয়া উপহার সামগ্রী তুলে দেন চা শ্রমিকদের হাতে।

এএইচ