গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

কারখানায় আগুন
কারখানায় আগুন | ছবি: সংগৃহীত
0

গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। আজ (শনিবার,১৭ অক্টোবর) বিকেল ৪টা ৪০ মিনিটে জেলার কালিয়াকৈর উপজেলা সফিপুরে অবস্থিত ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসের হারবাল সেকশনে আগুনের সূত্রপাত হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, শনিবার বিকেল ৪টা ৪০ মিনিটে ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসের ওই কারখানার একটি ভবনে আগুন লাগলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিন ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু করেছে। তবে কী কারণে আগুন লেগেছে বা কেউ হতাহত হয়েছে কি না সে বিষয়ে কিছু জানা যায়নি।

এএইচ