সৌদি উপকূলে তেলের ট্যাংকারে আরপিজি হামলা, সব ক্রু নিরাপদ

ওমানের মুসানদাম থেকে দেখা যাচ্ছে, দেশটির উপকূলের কাছে সাগরে চলছে তেলবাহী জাহাজ আল শাফিয়াহ
ওমানের মুসানদাম থেকে দেখা যাচ্ছে, দেশটির উপকূলের কাছে সাগরে চলছে তেলবাহী জাহাজ আল শাফিয়াহ | ছবি: সংগৃহীত
0

সৌদি আরবের জুবেইল উপকূলের কাছে একটি তেলের ট্যাংকার লক্ষ্য করে রকেট চালিত গ্রেনেড (আরপিজি) হামলা চালানো হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক বাণিজ্য নজরদারি সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, একটি ছোট নৌকা থেকে এই হামলা চালানো হয়। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউকেএমটিও জানায়, শুক্রবার গ্রিনিচ মান সময় ১৯:২২ মিনিটে সৌদি আরবের জুবেইল থেকে ৭৮ নটিক্যাল মাইল (প্রায় ১৪৫ কিলোমিটার) উত্তর-পূর্বে ট্যাংকারটিতে হামলা হয়। এতে জাহাজটির পেছনের বাম পাশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে জাহাজের সব ক্রু সদস্য নিরাপদ রয়েছেন বলে নিশ্চিত করেছে সংস্থাটি। এই হামলার ফলে জাহাজের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং পরিবেশে কোনো নেতিবাচক প্রভাব পড়েছে কি না, তা এখনো জানা যায়নি।

এএম