শিক্ষা ব্যয় কমানোর দাবিতে টানা তৃতীয় দিনের মতো আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ
আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ | ছবি: সংগৃহীত
0

শিক্ষাব্যবস্থার সংকট, দুর্নীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিসহ বিভিন্ন ইস্যুতে আলবেনিয়ার রাজধানী তিরানায় টানা তৃতীয় দিনের মতো সহিংস সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে।

চলতি মাসে শুরু হওয়া ছাত্র-জনতার এ তীব্র আন্দোলন দেশটির ইদি রামার সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। উচ্চ টিউশন ফি ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির বিরুদ্ধে শিক্ষার্থীরা প্রথমে রাস্তায় নামে।

পরবর্তীতে এর সঙ্গে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি ও জ্যারেড কুশনারের বিলাসবহুল রিসোর্টের জমি বরাদ্দের বিরুদ্ধে সাধারণ মানুষ ও বিরোধীদল যুক্ত হলে আন্দোলনটি বড় আকারে রূপ নেয়। বেশ কয়েকটি সরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা পুলিশ ব্যাপক টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। সংঘর্ষে নিরাপত্তা কর্মী ও সাধারণ নাগরিকসহ প্রায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। বহু বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

এফএস