দেশে ৫৫ বছরে পূজায় হামলার ঘটনায় বিচার হয়নি: সন্তোষ শর্মা

শারদীয় দুর্গোৎসবের দেশব্যাপী প্রস্তুতি নিয়ে আলোচনা
শারদীয় দুর্গোৎসবের দেশব্যাপী প্রস্তুতি নিয়ে আলোচনা | ছবি: সংগৃহীত
0

‘দেশে ৫৫ বছরে পূজায় হামলার ঘটনায় বিচার হয়নি’ বলে অভিযোগ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা। তবে এবার পূজায় কোনো নিরাপত্তা শঙ্কা দেখছেন না বলেও জানান তিনি।

আজ (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) সকালে, শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সর্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে শারদীয় দুর্গোৎসবের দেশব্যাপী প্রস্তুতি নিয়ে আলোচনায় এমন কথা বলেন তিনি।

পূজা কমিটির নেতৃবৃন্দ বলেন, ‘প্রতিবারের চেয়ে এবারের পূজার বিশেষ আকর্ষণ মহাসপ্তমী। সোমবার ও মঙ্গলবার দুই দিন ব্যাপী চলবে মহাসপ্তমী। আগামীকাল শুক্রবার ১৬ অক্টোবর মহাষষ্ঠী। ১৭ ও ১৮ অক্টোবর যথাক্রমে সোমবার ও মঙ্গলবার মহাসপ্তমী। এবার মহাসপ্তমী দুদিন।’

১৯ অক্টোবর বুধবার অষ্টমী ও ২০ অক্টোবর নবমী। ২১ অক্টোবর বিজয়া দশমী, বিসর্জন বলে জানান তিনি।

এ সময় জেলা ও উপজেলা পর্যায়ে নির্দেশনা দেয়া হয়। এছাড়াও জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন এবং হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজায় অষ্টমী থেকে দশমী-এ ৩ দিন ছুটি সরকারী গেজেট আকারে সরকারের কাছে প্রকাশের দাবি জানান।

এফএস