সরজমিনে গিয়ে দেখা যায় জেদ্দার উদ্দেশ্যে সকাল ৫টা ৫৫ মিনিটে সৌদি এয়ারলাইনসের বিমান ৭৭৭ এয়ারক্রাফটটি নির্ধারিত সময়ে ঢাকা থেকে ছেড়ে সৌদির জেদ্দায় গিয়ে পৌছায়।
একই রুটের আরো একটি সৌদি ফ্লাইট নির্ধারিত সময়ে ছাড়ার জন্য অপেক্ষায় আছেন। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এখন পর্যন্ত দেয়া তথ্য বলছে, সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ঢাকা থেকে সৌদি আরবগামী মোট ১০০টি ফ্লাইট বাতিল হয়েছে।
এতে ভোগান্তিতে পড়েছেন ১৫ হাজার ৩৯৩ জন যাত্রী, যাদের বড় একটি অংশ ছুটি শেষে কর্মস্থলে ফিরতে চাওয়া প্রবাসী বাংলাদেশি। বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ৪১টি সরাসরি এবং ৫৯টি ট্রানজিট ফ্লাইট।
রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় একের পর এক ফ্লাইট স্থগিত করছে দেশি-বিদেশি এয়ারলাইনস। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট স্থগিত করেছে।
আর ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট বাতিলের সময়সীমা নির্ধারণ করেছে ২১ অক্টোবর পর্যন্ত।





