মেসির জাদুতে জয়, এমএলএস প্লে-অফে ইন্টার মায়ামি

লিওনেল আন্দ্রেস মেসি
লিওনেল আন্দ্রেস মেসি | ছবি: সংগৃহীত
0

মেসির জাদুতে আবারও জয় ইন্টার মায়ামির। নিউ ইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়ে ২০২৬ এমএলএসের প্লে-অফ নিশ্চিত করেছে ফ্লোরিডার ক্লাবটি।

ক্যাম্প নু স্টেডিয়ামে ২০ মিনিটে লুইস সুয়ারেজের পাস থেকে গোল করে মায়ামিকে এগিয়ে দেন জেরমান বেরতেরেম। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো দি পল।

আর্জেন্টাইন মিডফিল্ডারের গোলের পেছনে ছিলো লিওনেল মেসির দারুণ অ্যাসিস্ট। ক্যারিয়ারে এটি মেসির ৪২৭তম অ্যাসিস্ট। এমএলএসে ২৫ ম্যাচে ২৩ গোল করে গোল্ডেন বুটের দৌড়েও সবার ওপরে আর্জেন্টাইন মহাতারকা।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩১ ম্যাচে ৪১ গোলে অবদান তার। অন্যদিকে, ২৯ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের দুইয়ে মায়ামি। হাতে পাঁচ ম্যাচ রেখেই প্লে-অফ নিশ্চিত করে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল মেসির দল।

জেআর