আজ (বুধবার, ১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। এ দিন ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকারের গঠিত এ-সংক্রান্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সংসদ সচিবালয়ের শূন্যপদ পূরণ, কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা মূল্যায়ন ও কর্মদক্ষতা বাড়াতে কার্যকর ব্যবস্থা নেওয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
আরও পড়ুন:
সভায় সংসদ সচিবালয়ে সরাসরি নিয়োগযোগ্য শূন্যপদের মধ্যে প্রথম শ্রেণির ১৫টি ও দ্বিতীয় শ্রেণির একটি পদে দ্রুত নিয়োগ সম্পন্ন করতে পিএসসির চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়। এছাড়া আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ৮৬ জনের নিয়োগসংক্রান্ত বিষয়েও আলোচনা হয়। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট পদগুলো সংরক্ষিত রেখে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার সুপারিশ করে কমিটি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্যপদে সরাসরি নিয়োগের জন্য ২০২৬ সালের নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।
কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কাজী রফিকুল ইসলাম, সেলিম রেজা, মাহবুবুল আলম ও শাম্মী আক্তার। কমিটির সভাপতির বিশেষ আমন্ত্রণে হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান) সভায় অংশ নেন। এসময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




 leader Abhijeet Dipke and AISA chief Neha Bora-320x167.webp)
