এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ৫টি বাস, ৭টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৩৩টি মোটরসাইকেলসহ মোট ১২৮টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫টি বাস, ১২টি ট্রাক, একটি ক্যার্ভাডভ্যান, ১৪টি সিএনজি ও ৮৯টি মোটরসাইকেলসহ মোট ১৬৫টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৫টি বাস, দুইটি ট্রাক, ২৬টি কাভার্ডভ্যান, ৬০টি সিএনজি ও ১৯২টি মোটরসাইকেলসহ মোট ৩৬৪টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৩টি বাস, ২৬টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৬৩টি সিএনজি ও ১৩৭টি মোটরসাইকেলসহ মোট ৩৮৬টি মামলা হয়েছে।
অপরদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৬টি বাস, তিনটি ট্রাক, নয়টি ক্যাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ৫৮টি মোটরসাইকেলসহ মোট ১৭৯টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ১৪টি বাস, ১৯টি ট্রাক, ৩৬টি কাভার্ড ভ্যান, ৩৮টি সিএনজি ও ১৬১টি মোটরসাইকেলসহ মোট ৩৫১টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ২৮টি বাস, ১২টি ট্রাক, ১৫টি ক্যাভার্ডভ্যান, ৭৯টি সিএনজি ও ১৫৭টি মোটরসাইকেলসহ মোট ৪১২টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ৯১টি বাস, ২৮টি ট্রাক, ৪৪টি কাভার্ডভ্যান, ৯২টি সিএনজি ও ২২৮টি মোটরসাইকেলসহ মোট ৮১৪টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৬৯২টি গাড়ি ডাম্পিং ও ৪২৯টি গাড়ি রেকার করা হয়েছে।
সোমবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।





