বন্দি মায়েদের সঙ্গে কারাগারে ৩০৩ শিশু, হাইকোর্টে প্রতিবেদন

হাইকোর্ট
হাইকোর্ট | ছবি: এখন টিভি
0

দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩ জন শিশু রয়েছে বলে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। এর মধ্যে কন্যাশিশু ১৫৩ জন এবং ছেলেশিশু ১৪৬ জন।

হাইকোর্টে দাখিল করা প্রতিবেদন অনুযায়ী, এসব শিশুদের মায়েরা বেশিরভাগই মাদক মামলার আসামি। তাদের কেউ কেউ সাজা খাটছেন, আবার কারো বিরুদ্ধে মামলা বিচারাধীন রয়েছে।

সমাজসেবা অধিদপ্তর জানায়, অপরাধী সংশোধন ও পুর্নবাসন সমিতির মাধ্যমে এসব শিশুদের নিয়মিত খোঁজ খবর নেয়া হয়।

এছাড়াও খেলনা, পোশাক ও শিশু খাদ্যসহ শিশুদের অন্যান্য সহায়তা দেন তারা। এসব শিশুদের সর্বোত্তম স্বার্থে পছন্দের নিকটাত্মীয়দের কাছে অথবা সরকারি শিশু পরিবারের রাখার সুপারিশও করেছে সমাজসেবা অধিদপ্তর।

আরও পড়ুন:

এর আগে গেল ১৫ জুন কারাগারে মায়েদের সঙ্গে থাকা শিশুদের সংখ্যা, বয়স ও সার্বিক অবস্থা জানিয়ে দু’মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির পর এই রিটের চূড়ান্ত শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারি আইনজীবী ব্যারিস্টার কামরুন নাহার দিপা।

এসএস