গত আগস্টে হেডিংলিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজে স্মিথকে পেছনে ফেলে টেস্টে সবচেয়ে বেশি ক্যাচের রেকর্ড গড়েছিলেন জো রুট।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টে আবার শীর্ষস্থান ফিরে পেলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার। নামের পাশে ২১৯ ক্যাচ নিয়ে ফিল্ডিংয়ে নেমেছিলেন স্মিথ। টেম্বা বাভুমাকে স্লিপে মুঠোবন্দি করে রুটের পাশে বসেন।
এরপর বেডিংহ্যামের ক্যাচ নিয়ে জো রুটকে পেছনে ফেলেন তিনি। একই ইনিংসে আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার কাইল ভেরেইনে ও আনরিখ নর্কিয়েকে তালুবন্দি করেন স্মিথ।
সেই ক্যাচেই দক্ষিণ আফ্রিকাকে ২৮৪ রানে অলআউট করে অস্ট্রেলিয়া। সবমিলিয়ে টেস্টে এখন ২২২ ক্যাচের মালিক স্মিথ।





