ওমরাহ পালনে গিয়ে সৌদিতে হামলায় নিহত কুমিল্লার নাসরুল্লাহ

প্রতীকী
প্রতীকী | ছবি: এখন টিভি
0

পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়ে হামলায় নিহত হয়েছেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাফেজ মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরী (৪৫)। তিনি উপজেলার ঢালুয়া ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা এবং হাফেজ মাহমুদুল্লাহর বড় ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, গতকাল (শনিবার, ১০ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় নাসরুল্লাহ নিহত হন। ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে গিয়েছিলেন তিনি।

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় ১২ জন নিহত এবং অন্তত ৩০৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে সৌদি আরবের ৪ জন, বাংলাদেশের ২ জন এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিশরের ১ জন করে নাগরিক রয়েছেন। ইয়েমেনে সৌদি জোটের হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে হুতিদের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি দায় স্বীকার করেছেন।

এএইচ