প্রত্যক্ষ্যদর্শীদের বক্তব্য অনুযায়ী, একটি বাড়ির বাইরে বন্দুক হাতে একজন দাঁড়িয়ে ছিলেন। এর কিছু সময় পরই এলোপাতারি গুলি করতে করতে সে বাড়ির ভেতরে ঢুকে পড়ে।
গুলির শব্দ শুনে প্রতিবেশিরা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ দেখতে পায় বাড়ির সামনের রাস্তায় পড়ে আছে দুই নারীর মরদেহ। বাড়ির ভেতরে প্রবেশের পর একে একে উদ্ধার করায় আরও ৭টি মরদেহ।
সবার শরীরেই মারাত্মক গুলির আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বন্দুক হামলার পর আত্মহত্যা করেছে হামলাকারী।





