যশোর সীমান্তে ৬ লাখ ৫১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

জব্দকৃত পণ্য
জব্দকৃত পণ্য | ছবি: সংগৃহীত
0

যশোর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, থ্রিপিস, ওষুধ ও কসমেটিকসসহ ৬ লাখ ৫১ হাজার ৬০০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ (শনিবার, ১০ অক্টোবর) বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ৬১টি শাড়ি, একটি থ্রিপিস, পাঁচটি চকলেট, ৬০০ পিস ওষুধ এবং ১০৫টি কসমেটিকস সামগ্রী।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদক ও চোরাচালানি পণ্য পাচারকারী চক্রকে আটক করতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।

জেআর