জুলাই সনদ ও গণভোটের রায়ের দাবি না মানলে অস্থিতিশীল হবে দেশ: আজহারুল ইসলাম

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম
জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম | ছবি: সংগৃহীত
0

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তয়নসহ গ্যাস, বিদ্যুতের দাবি সরকার মেনে না নিলে দেশ আবার অস্থিতিশীল হবে জানিয়েছেন জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজাহারুল ইসলাম।

আজ (শনিবার, ১০ অক্টোবর) বিকেলে দ্বিমাসিক পত্রিকা শ্রমিক বার্তার দশম বর্ষে পদার্পণ উপলক্ষে কাকরাইলের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আয়োজিত লেখক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, ‘১২ ফেব্রুয়ারি নির্বাচনে পর বিএনপি দুটি শপথ না নেয়ায় দেশ পেছনের দিকে যেতে শুরু করেছে।’

এসময় বর্তমান সরকারকে চাঁদাবাজ বান্ধব সরকার বলেও অবহিত করেন জামায়াতের এই নেতা। শ্রমিকদের কর্ম স্পৃহা বাড়াতে বেতনের পাশাপাশি মালিক পক্ষের লাভের একটি অংশ শ্রমিকদের হাতে তুলে দেয়ার জন্য মালিক পক্ষের প্রতি আহবানও জানান তিনি।

জেআর