এর মধ্যে নন্দীগ্রামে ১৩ রাউন্ডের ফল গণনা শেষে প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের চেয়ে ১ লাখেরও বেশি ভোটে এগিয়ে পদ্মফুলের প্রার্থী হাসিরানি রথ।
আর মুর্শিদাবাদের রেজিনগরে ১২ রাউন্ডের ভোট গণনা শেষে ৭০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে এগিয়ে বিজেপি প্রার্থী শাখারভ সরকার। দ্বিতীয় অবস্থানে আছে হুমায়ন কবীরের রাজনৈতিক দল আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী গোলাম নবী আজাদ।
নন্দীগ্রাম ও রেজিনগর দুই আসনেই রাষ্ট্রবাদী শক্তি বিজয়ের পথে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।





