কুষ্টিয়া সীমান্তে পুশইন চেষ্টা; প্রতিহত করেছে বিজিবি

সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি | ছবি: এখন টিভি
0

কুষ্টিয়ায় চারজনকে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। গতকাল (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) রাত ৩টায় ৪৭ বিজিবির অধীনস্থ শেওড়াতলা বিওপির সীমান্ত ১৪৪/৪-এস পিলার এলাকায় এঘটনা ঘটে।

বিজিবি জানিয়েছে,ভারতের ১১ ব্যাটালিয়ন বিএসএফের বিজয় মাঠপাড়া ক্যাম্প থেকে দুই পুরুষ, এক নারী ও এক শিশুকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। বিজিবির গোয়েন্দা তথ্য ও সতর্ক টহলে বিষয়টি শনাক্ত হলে স্থানীয়দের সহযোগিতায় তা প্রতিহত করা হয়। পরে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিএসএফের এ কর্মকাণ্ডের প্রতিবাদ জানায় বিজিবি।

বিজিবি আরও জানায়, আজ (শুক্রবার, ৯ অক্টোবর) সকাল ছয়টার দিকে ১০৪ নম্বর গেট দিয়ে ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ।

এদিকে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে সতর্কতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল রাশেদ কামাল রনি।

জেআর