চুরি হওয়া নবজাতকটি জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের শামীম মিয়া ও মরিয়ম বেগম দম্পতির প্রথম সন্তান।
নবজাতটির পরিবারের সদস্যরা জানান, গত সোমবার প্রসব ব্যথা নিয়ে জেলা সদর হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হন মরিয়ম। পরদিন মঙ্গলবার দুপুরে একটি পুত্র সন্তান জন্ম দেন তিনি। বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাত এক নারী ছদ্মবেশে মরিয়ম ও তার মায়ের সঙ্গে সম্পর্ক তৈরি করে। পরে হঠাৎ মরিয়মের পেটে ব্যথা অনুভব হলে ওই নারী নবজাতকটিকে কোলে নেয়। একপর্যায়ে নবজাতকটিকে নিয়ে পালিয়ে যায় ওই নারী।
নবজাতকের নানী মমতাজ বেগম জানান, দুপুরে ওই অজ্ঞাত নারী এসে অন্য এক রোগীর স্বজন পরিচয় দিয়ে তাদের সঙ্গে প্রথমে কথাবার্তা শুরু করেন। পরে এক পর্যায়ে মরিয়মের পেট ব্যথা শুরু হলে নবজাতকটিকে কোলে নিয়ে মহূর্তের মধ্যে সেখান থেকে পালিয়ে যায় ওই নারী।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বলেন, ‘হাসপাতালের সিসিটিভির ফুটেজ দেখে ওই নারীকে শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি চুরি যাওয়া নবজাতকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে।’





