সাড়ে তিন বছর পর টেস্টে ফিরছেন নরকিয়া

দক্ষিণ আফ্রিকার পেসার এনরিখ নরকিয়া
দক্ষিণ আফ্রিকার পেসার এনরিখ নরকিয়া | ছবি: সংগৃহীত
0

প্রায় তিন বছর পর টেস্ট দলে জায়গা ফিরে পেয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার এনরিখ নরকিয়া। স্থানীয় সময় আগামী (শুক্রবার, ৯ অক্টোবর) অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে নামছেন তিনি।

হ্যামস্ট্রিংয়ের চোট থেকে পেসার কাগিসো রাবাদা পুরোপুরি সেরে না ওঠায় ডারবানে খেলতে নামছেন নরকিয়া। মূলত পরের আট মাসের লম্বা টেস্ট সূচির কথা ভাবনায় রেখেই রাবাদাকে নিয়ে ঝুকি নিতে নারাজ প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট।

তবে, সিরিজের বাকি দুই ম্যাচে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী অধিনায়ক টেম্বা বাভুমা। এর বাইরে দক্ষিণ আফ্রিকা নামছে পুরো শক্তির দল নিয়েই। মার্করাম, বাভুমার মতো অভিজ্ঞদের পাশাপাশি রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস এবং মুল্ডারের মতো ব্যাটাররা আছেন একাদশে। বোলিং ইউনিটে নরকিয়ার সঙ্গী হচ্ছেন ইয়ানসেন, সিমোন হার্মার এবং কেশভ মহারাজ।

এফএস