বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ৩৩২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী হিসেবে ৯৬ জনকে শনাক্ত করা হয়েছে। গত এক দিনে নতুন করে ১ হাজার ২৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২০৭ জন।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে সবচেয়ে বেশি ৪৭১ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া সিলেটে ১৮২ জন, চট্টগ্রামে ৯১ জন, রাজশাহীতে ৯৩ জন, ময়মনসিংহে ৮০ জন, বরিশালে ৬১ জন, খুলনায় ৪৬ জন এবং রংপুর বিভাগে ১৬ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।





