বাংলাদেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি
পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি | ছবি: এখন টিভি
0

বাংলাদেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। জানান, বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখতে টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের বিশেষ ভূমিকা রয়েছে।

আজ (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) সকালে রাজধানীর বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ওয়েট প্রসেস ক্লাবের আয়োজনে কেন্দ্রীয় খেলার মাঠে দুই দিনব্যাপী মেলার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, ‘অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে আমরা মাঠে নেমেছি। বহির্দেশের মতো টেক্সটাইল খাতে বাংলাদেশে ডিমান্ড তৈরি করতে হবে। বাংলাদেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার বৃহৎ সুযোগ রয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে টেক্সটাইল খাতে পানির অপচয় না করা এ বিষয়ে লক্ষ্য রাখতে হবে। পানি যে একটা সম্পদ, এটার পরিমিত ব্যবহার করতে হবে।’

এসএস