আজ (বুধবার, ৭ অক্টোবর) বিমান বাহিনী সদর দপ্তরে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারা উভয়ে কুশল বিনিময়ের পাশাপাশি বিমান বাহিনী এবং পুলিশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
অত্যন্ত সৌহার্দ্য ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ পুলিশের মধ্যে বিরাজমান পারস্পরিক আস্থা ও পেশাদার সম্পর্কের বহিঃপ্রকাশ।





