মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি নান্দাইল থানার চর ভেলামারী চৌরাস্তা খেয়াঘাটের পূর্বপাড়ে ছফির উদ্দিনের কাপড়ের দোকানে শফিকুল ইসলাম সবিরকে কুপিয়ে হত্যা করা হয়।
রায়ে সহোদর তিন ভাই মোজাম্মেল হক স্বপন, আপন মিয়া ও রিপন মিয়াকে মৃত্যুদণ্ড দেয়া হয়। বাকি ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, আবু বকর সিদ্দিক, কাঞ্চন মিয়া, রুবেল, পারভেজ, মোফাজ্জল হোসেন, কাশিদ, আল-আমিন, সুমন মিয়া, নয়ন মিয়া, আসাদুল (পলাতক)। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামীর প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে এক বছরের জেল প্রদান করা হয়।





