পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা: বিজিবির বাধায় ফিরে গেল ৭ জন

সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা
সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা | ছবি: এখন টিভি
0

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পুশইন করা ৭ জনকে ফেরত পাঠিয়েছে বিজিবি। গতকাল (মঙ্গলবার, ৬ অক্টোবর) ভোরে তাদের ওই সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে বিএসএফ।

পরে সীমান্তে তাদের আটক করে রাতে ফেরত পাঠায় বিজিবি। তাদের মধ্যে ৬ জন পুরুষ ও ১ জন নারী রয়েছেন।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, ‘সীমান্তে অবৈধ পারাপার ও পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ওই সীমান্ত দিয়ে ৭ জনকে পুশইনের চেষ্টা করা হয়েছিল আমরা তাদের ফেরত পাঠিয়েছি।’

এফএস