নির্বাচন কমিশনে নেপালের প্রতিনিধি দল, চলছে বৈঠক

দুই দেশের নির্বাচন কমিশনের বৈঠক
দুই দেশের নির্বাচন কমিশনের বৈঠক | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশের নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। আজ (বুধবার, ৭ অক্টোবর) সকাল পৌনে এগারোটায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে নেপালের নির্বাচন কমিশনারসহ মোট ছয়জন প্রতিনিধি অংশ নেয়।

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এমএম নাসির উদ্দিনের নেতৃত্বে ছয় নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেন এ বৈঠকে।

বৈঠকে মূলত আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট নিয়ে আলোচনা হবে এছাড়াও দুই দেশের নির্বাচন ব্যবস্থা, নির্বাচন পরিচালনা ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এফএস